জনগণের টাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছি: মধ্যবাড্ডায় নাহিদ ইসলাম

'জনগণের টাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছি': মধ্যবাড্ডায় নাহিদ ইসলাম
'জনগণের টাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছি': মধ্যবাড্ডায় নাহিদ ইসলাম
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 ৩ ফেব্রুয়ারি, ২০২৬ সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া অর্থ দিয়েই নির্বাচনী প্রচারণা পরিচালনা করছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। মঙ্গলবার সকালে রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

 নাহিদ ইসলাম উল্লেখ করেন, কোনো কালো টাকা নয় বরং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আর্থিক সহযোগিতায় তাদের নির্বাচনী কার্যক্রম চলছে।

 তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে এবং ভোটকেন্দ্র দখলের নীল-নকশা করছে। তবে প্রশাসন নিরপেক্ষ থাকলে তাদের এই ‘ভয়ের সন্ত্রাস’ সফল হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 নাহিদ ইসলাম জানান, ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি ওই প্রার্থীর প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন। তার মতে, দ্বৈত নাগরিকত্বধারীরা নির্বাচনের অনুপযুক্ত।

 সারাদেশে এনসিপি নেতাকর্মীদের একটি বিশেষ দলের কর্মীরা পরিকল্পিতভাবে হেনস্থা করছে বলেও তিনি দাবি করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ