জনসচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে গাইবান্ধায় অভিবাসন গোল টেবিল

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধা প্রতিনিধি.

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গণউন্নয়ন কেন্দ্রের আয়োজনে এ.ডাবলু.ও. ইন্টারন্যাশনাল ও বিএমজেট-এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রোসপারিটি প্রকল্পের আওতায় এ নিরাপদ অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। আরও উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নেশারুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার আমজাদ হোসেন, গণউন্নয়ন কেন্দ্রের সহকারী সমন্বয়কারী জয়া প্রসাদ, প্রকল্প সমন্বয়কারী মামুনুর রশিদ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ছামছুল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ সহ অন্যান্য অতিথিরা।

গোল টেবিল বৈঠকে ঘন্টাব্যাপী নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দক্ষতা অর্জন এবং অভিযোগকারী অভিবাসনকর্মীরা যাতে ডকুমেন্ট ও প্রমাণসমূহ সংরক্ষণে গুরুত্বারোপ করেন, তা নিয়েও আলোচনা করা হয়।

সভায় বক্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তুলে ধরেন এবং অভিবাসি কর্মীদের প্রতি তাদের দায়িত্বশীলতা বৃদ্ধির কথা জানান। তাছাড়া নিরাপদ অভিবাসনের বিষয়ে ১৩টি ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ