জামিলের নতুন গান ‘আনমনে’

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

‘মীরাক্কেল’ খ্যাত অভিনেতা জামিল হোসেন ভালো গানও গাইতে পারেন। যেটা আগেও ‘মীরাক্কেল’র মঞ্চ থেকেই তার কণ্ঠে বিভিন্ন ধরনের গান শোনা গেছে। ‘আঁই হেতিরে ভালোবাসি’ শিরোনামে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি গান করেছিলেন তিনি। এবার নতুন আরেকটি মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন জামিল।

 

গানের শিরোনাম ‘আনমনে’। এর কথা ও সুর করেছেন জামিল নিজেই। সংগীতে আকাশ মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন জাকিউল ইসলাম রিপন। গানে জামিলের সঙ্গে মডেল হয়েছেন মুনমুন আহমেদ মুন।

 

বিজ্ঞাপন

 

জামিল বলেন, বেশ রোমান্টিক একটি গান। শুটিং স্পটে আনমনেই গানটি লিখেছিলাম। তখনই সুর করি। উপস্থিত যারা শুনেছেন সবাই বলেছেন প্রকাশ পেলে গানটি হিট হবে। আমি মূলত অভিনয়ের মানুষ, তবে গানটাও শখের মধ্যে পড়ে। অনেকে আমাকে দেখলেই গাওয়ার আবদার করেন। ভাবলাম, সারা দেশের মানুষ আমার গান শুনুক। এখন থেকে গানে নিয়মিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

 

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ