জীবননগরে মাদক সম্রাট আইজেলের ৪ মাসের কারাদণ্ড ও জরিমানা

জীবননগরে মাদক সম্রাট আইজেলের ৪ মাসের কারাদণ্ড ও জরিমানা
জীবননগরে মাদক সম্রাট আইজেলের ৪ মাসের কারাদণ্ড ও জরিমানা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : জীবন নগরের মাদক সম্রাট খ্যাত আইজেল(৫০) নামের এক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার বেলা ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মাদক বিরোধী অভিযান পরিচালনার সময়।জীবননগর হেলিপ্যাডের পাশে অবস্থিত তার নিজ বাড়িতে বসে থাকা অবস্থায়।

কোমরের মধ্যে বেঁধে রাখা ৪ পিস মাদক জাত দ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল আলম রাসেল।)খবর পেয়ে তিনি ঘটনা স্থানে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ)ধারা লংঘন একই আইনের ৩৬(১)সারণীয় ১৬ ধারায় চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করে । ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে মাদক সম্রাট আইজেল দীর্ঘ দিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত। তিনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সুবিধা নিয়ে ও বিএনপির সময় ওয়ার্ড যুবদলের সভাপতি পরিচয় দিয়ে বিএনপির নাম ভাঙিয়ে বিএনপি দলকে কলুষিত করে তিনি দীর্ঘদিন ধরে।

এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। জানা গেছে এর আগেও বিভিন্ন মাদক মামলায় তাকে বেশ কয়েকবার জেল হাজতে থাকতে হয়েছে। স্থানীয়দের অভিমত তাকে আইনের সর্বোচ্চ শাস্তি দিয়ে।

এই সমাজকে মাদকের হাত থেকে মুক্ত করার জোর দাবি সাধারণ মানুষের।
এর আগেও আইজেলকে নিয়ে অনেক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পরেও।সেগুলোকে ম্যানেজ করে পুনরায় ব্যবসা চালিয়ে যায় এই মাদক সম্রাট আইজেল জীবননগর সীমান্ত ইউনিয়নের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে পাচারকৃত অবৈধ ফেনসিডিল ইয়াবা গাঁজাসহ বিভিন্ন নেশা জাত দ্রব্য সারাদেশে তার মাধ্যম দিয়ে সাপ্লাই হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ