জুয়েলারি শিল্পে বিনিয়োগ করতে চান দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশে জুয়েলারি শিল্পে বিনিয়োগ করতে চান দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা। ঢাকায় সফররত দেশটির ব্যবসায়ী প্রতিনিধি দল বৈঠক করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সঙ্গে। বুধবার (১৩ মার্চ) বাজুস কার্যালয়ে এ বৈঠক হয়।

 

বৈঠকে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশে জুয়েলারি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও দক্ষিণ আফ্রিকা বিনিয়োগ করতে পারে। এতে দুই দেশের মধ্যকার ব্যবসায়ীক সম্পর্ক বাড়বে।

 

বিজ্ঞাপন

 

এসময় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের সদস্য নোকুথুলা নোকি এনডলভ বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এ দেশে জুয়েলারি খাতে বিনিয়োগে অপার সম্ভাবনা আছে।

 

তিনি আরও বলেন, সঠিকভাবে বিনিয়োগ করা হলে বাংলাদেশের জুয়েলারি শিল্প এগিয়ে যাবে।

 

বিজ্ঞাপন

 

এসময় বাজুসের সহ- সভাপতি মাসুদুর রহমান বলেন, বাংলাদেশে বর্তমানে জুয়েলারি খাত দিন দিন এগিয়ে যাচ্ছে।

 

তাই তিনি দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলকে এই খাতে বিনিয়োগ করার আহ্বান জানান।

 

বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্য পবন কুমার আগরওয়ালা বলেন, এই দেশে ডায়মন্ড খচিত অলংকারের চাহিদা বাড়ছে। কিন্তু বড় আকারে কোনো ডায়মন্ড কাটিং কারখানা নেই।

 

বিজ্ঞাপন

 

তাই তিনি ডায়মন্ড কাটিং কারখানা স্থাপনে বিনিয়োগ করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলকে আহ্বান জানান।

বৈঠকে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এলিসা মাকওয়া। বাজুসের প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি এম এ হান্নান আজাদ, মো. রিপনুল হাসান, মো. জয়নাল আবেদীন, সহ-সম্পাদক মোস্তফা কামাল, কাজী নাজনীন হোসেন, ফরিদা হোসেন, কোষাধ্যক্ষ উত্তম বণিক, কার্যনির্বাহী কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, নারায়ন চন্দ্র দে, মো. মজিবর রহমান খান, জয়দেব সাহা, মো. ছালাম, মো. আলী হোসেন।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ