ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬২

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬২
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬২
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৬২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অন্তত ১৫টি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৪৫ জন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এছাড়া আরও অন্তত ১৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, সামাজিক বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ