টেকনাফে কোস্ট গার্ড- র‍্যাবের যৌথ অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ড- র‍্যাবের যৌথ অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার
টেকনাফে কোস্ট গার্ড- র‍্যাবের যৌথ অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নিজাম উদ্দিন: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‌্যাব এর যৌথ অভিযানে মালিকবিহীন ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার ৩ এপ্রিল দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী এবং র‍্যাব -১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ নাফনদীর মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল কর্তৃক বোটটিকে থামার সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে ইয়াবা পাচারকারীরা ইট বাঁধা একটি বস্তা পানিতে ফেলে দ্রুত গতিতে মিয়ানমার জলসীমায় পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি উদ্ধার করে তল্লাশী চালিয়ে ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ