— বিজ্ঞাপন —

টেকনাফে নাফ নদী থেকে ২০ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আনার সময় ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে কোস্ট গার্ড।
70786
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ইসলাম ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা। তবে অভিযান চলাকালে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আরাফাত হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে যে মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। খবরটি পাওয়ার পরপরই সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত শাহপরীর দ্বীপের একটি বিশেষ অভিযানিক দল নাফ নদীতে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে টেকনাফ থানার নাজিরপাড়া-সংলগ্ন নাফ নদীতে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেন কোস্টগার্ড সদস্যরা।

তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা বোট নিয়ে দ্রুত মিয়ানমারের জলসীমার দিকে পালিয়ে যায়। পরে অভিযানিক দল নদীতে ভাসমান অবস্থায় পলিথিনে মোড়ানো চারটি প্যাকেট উদ্ধার করে।

উদ্ধারকৃত প্যাকেটগুলো তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

লেফটেন্যান্ট আরাফাত হোসেন জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধ করতে সীমান্ত ও উপকূলীয় এলাকাগুলোতে কোস্ট গার্ডের এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: সমকাল

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗