টেকনাফে পাচারকারীদের আস্তানায় অভিযান: নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

টেকনাফে পাচারকারীদের আস্তানায় অভিযান: নারী-শিশুসহ ৭ জন উদ্ধার
টেকনাফে পাচারকারীদের আস্তানায় অভিযান: নারী-শিশুসহ ৭ জন উদ্ধার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের একটি আস্তানায় অভিযান চালিয়ে নারী-শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের সেখানে আটকে রাখা হয়েছিল।

সোমবার (৩০ মার্চ) বিকেলে দক্ষিণ লম্বরী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বসতঘরটি তল্লাশি করে পাচারের শিকার সাতজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।

কোস্ট গার্ড জানিয়েছে, উন্নত জীবনের স্বপ্ন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র এসব নারী ও শিশুকে সেখানে এনে জড়ো করেছিল। পরবর্তীতে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা ছিল তাদের।

উদ্ধারের পর ভুক্তভোগীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড বলছে, মানবপাচার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ