‘ডন-৩’ সিনেমায় কত পারিশ্রমিক পাচ্ছেন কিয়ারা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বলিউডের আলোচিত নির্মাতা ফারহান আখতারের পরিচালনায় নির্মাণ হচ্ছে ‘ডন-৩’সিনেমা। ‘ডন’ এ ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি।

 

‘ডন’ সিনেমাটি ২০০৬ সালে পরিচালক ফারহান শাহরুখ খানকে নিয়ে নির্মাণ করেন ‘ডন’। এরপর ২০১১ সালে ‘ডন-২’ নির্মাণ করা হয়। দুটি সিনেমাই ব্যাপক ব্যবসা সফল হয়।

 

বিজ্ঞাপন

 

‘ডন’ সিনেমার তৃতীয় পর্বটিতেও ফারহান শাহরুখ খানকে চেয়েছিলেন। কিন্তু শাহরুখ রাজি হননি। শাহরুখ প্রস্তাব ফিরিয়ে দিয়ে ‘ডন-৩’সিনেমার জন্য রণবীরকে নির্বাচিত করেন ফারহান।

 

আরও পড়ুন: সিনেমার কাজের জন্য প্রযোজক নায়িকাকে যে প্রস্তাব দিয়েছিলেন

 

বিজ্ঞাপন

 

জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রোমা। ‘ডন’ ও ‘ডন-২’ সিনেমায় রোমার চরিত্রে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। ২০০৬ সালে ফারহানের ‘ডন’ সিনেমায় প্রথম একসঙ্গে কাজ করেন শাহরুখ ও প্রিয়াঙ্কা।

 

তারপরে ২০১১ সালে ‘ডন-২’ সিনেমায়ও নিজেদের চরিত্রে ফেরেন তারা। সেই সময়েই গুঞ্জন শোনা যায়, পর্দার বাইরে দুই তারকার সম্পর্কের সমীকরণ নিয়ে।

বিজ্ঞাপন

 

এবার শাহরুখের স্থানে রণবীর। রোমের চরিত্রে চূড়ান্ত করা হয়েছে কিয়ারা আদবাণীকে। তাও নাকি রণবীরের সুপারিশেই। এবার এই চরিত্রের জন্যই নিজের জীবনের এখন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক পেতে যাচ্ছেন কিয়ারা।

 

আরও পড়ুন: ‘নাটু নাটু’ গানে একসঙ্গে পা মেলালেন বলিউডের তিন খান

 

‘ডন-৩’ সিনেমার জন্য সিনেমার প্রযোজকরা কোমর বেঁধে নামছেন। বলিউডে বেশি বাজেটের সিনেমা তৈরি হয়েছে এর আগেও। কিন্তু পুরনো ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বের জন্য যে বাজেট ধরা হয়েছে, তা নাকি সত্যিই অনেকটাই বেশি।

 

বিজ্ঞাপন

 

সাধারণত শুটিং শুরুর আগে সিনেমা তৈরি করতে ঠিক কত টাকা খরচ হবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে শোনা যাচ্ছে, ‘ডন-৩’ তৈরি করতে প্রায় ২৭৫ কোটি রুপির একটা বাজেট তৈরি করা হয়েছে। এ সিনেমার জন্য কিয়ারা পাচ্ছেন প্রায় ১৩ কোটি রুপি। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে নিশ্চিত কিছু জানানো হয়নি।

 

খুব শিগগির ‘ওয়ার-২’ সিনেমায় কিয়ারাকে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে দেখা যাবে। সেখানেও এমন পারিশ্রমিক পাচ্ছেন না, যা ‘ডন-৩’-এর জন্য দেওয়া হচ্ছে তাকে। ২০১৬ সালে ক্যারিয়ারের শুরু কিয়ারার। ১০ বছর পার করার আগেই কিয়ারার ক্যারিয়ারে নতুন করে যাত্রা শুরু করেছে।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ