— বিজ্ঞাপন —

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় নিজস্ব বাংলা এআই তৈরির উদ্যোগ সরকারের

দেশের নাগরিকদের বিচ্ছিন্ন তথ্য একীভূত করতে 'ওয়ান সিটিজেন, ওয়ান আইডি' চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি ডাটা সার্বভৌমত্ব রক্ষায় নিজস্ব বাংলা এআই মডেল তৈরির পরিকল্পনা কথা জানানো হয়েছে।
64327
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিনোদন ডেস্ক: ৪ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন

দেশের নাগরিকদের বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে থাকা তথ্যভান্ডার একীভূত করতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের ডাটা সার্বভৌমত্ব রক্ষায় নিজস্ব বাংলা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরি এবং সাইবার নিরাপত্তা জোরদারে নানা কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজমের (সিটিজে) নির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় এসব উদ্যোগের কথা জানান তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচিব ড. মো. মামুনুর রশিদ ভুঁঞা।

মতবিনিময় সভায় আইসিটি সচিব জানান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট, জন্মনিবন্ধন ও করসংক্রান্ত তথ্য সমন্বিতভাবে এক জায়গায় নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। এতে তথ্যের অপব্যবহার এবং জালিয়াতি রোধ করা সহজ হবে। এ ছাড়া সরকারি দপ্তরের মধ্যে তথ্য আদান-প্রদানে সমন্বয় ও নিরাপত্তা নিশ্চিতে একটি ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক তৈরির কাজও চলছে।

দেশের সাইবার পরিসরকে সুরক্ষিত করতে সাইবার সিকিউরিটি এজেন্সিকে আরও কার্যকর করার কথা উল্লেখ করে সচিব বলেন, এ সংস্থায় ১২০ জন জনবল নিয়োগের কাজ চলছে, যার একটি বড় অংশ হবেন কারিগরি বিশেষজ্ঞ। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে তথ্যের ওপর নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ডাটা সার্বভৌমত্ব নিশ্চিত করতে শেয়ারড জিপিইউ অবকাঠামো ও নিজস্ব এআই মডেল গড়ে তোলা হচ্ছে।

পরিবহন খাতে ডিজিটাল সেবার অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব সেতু ও টোল প্লাজায় একটি সমন্বিত ডিজিটাল টোল ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান সচিব। অন্যদিকে, স্টার্টআপ বাংলাদেশ ও আইসিটি বিভাগের যৌথ উদ্যোগে উদ্যোক্তাদের জন্য অর্থায়নের ব্যবস্থাও করা হচ্ছে।

সভায় তথ্যপ্রযুক্তি খাতের অপচয় বন্ধের আহ্বান জানান সিটিজের সভাপতি ও সমকালের সহকারী সম্পাদক হাসান জাকির। তিনি নামকাওয়াস্তে প্রশিক্ষণের মাধ্যমে অর্থ তছরুপের সুযোগ বন্ধের অনুরোধ করেন। সিটিজের মহাসচিব সাইফ আহমাদ উদ্ভাবনী প্রকল্পের আর্থিক সহায়তা যেন প্রকৃত উদ্যোক্তারা পান এবং স্বজনপ্রীতি না হয় তা নিশ্চিত করার ওপর জোর দেন।

সিটিজের পক্ষ থেকে সাংবাদিকদের তথ্য দিয়ে দ্রুত সহযোগিতা করা, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত কর্মশালা আয়োজন এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় সাংবাদিকদের প্রতিনিধি রাখার দাবি জানানো হয়।

এসব দাবির জবাবে আইসিটি সচিব ড. মামুনুর রশিদ ভুঁঞা জানান, আন্তর্জাতিক সার্টিফেকেশন ছাড়া আইসিটি বিভাগ থেকে আর কোনো প্রশিক্ষণ দেওয়া হবে না। প্রধানমন্ত্রী এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। আইসিটি খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং স্টার্টআপসহ উদ্ভাবনী প্রকল্পের অর্থ ব্যয়ে সততা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: সমকাল

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗