ডায়াবেটিস রোগীদের যে কাজ করা একদমই উচিত নয়

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জীবনযাত্রায় অনিয়মের কারণেই রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। ফলে ডায়াবেটিস রোগের সূত্রপাত ঘটে। এক্ষেত্রে প্রকাশ পায় নানা ধরনের লক্ষণ যেমন- গলা শুকিয়ে যাওয়া, বহুমূত্র কিংবা হাত পায়ে অ্যালার্জি।

 

এ বিষয়ে ভারতীয় চিকিৎসক ও পুষ্টিবিদ, নিতীকা কোহলি জানান, শুধু অত্যধিক মাত্রায় চিনি জাতীয় খাবার খেলেই যে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় তা কিন্তু নয়। ডায়াবেটিসের মূল কারণ হলো জীবনযাত্রায় অনিয়ম।

 

বিজ্ঞাপন

 

ডায়াবেটিস আসলেই একটি মেটাবলিস্টিক রোগ। যার কারণে শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গেই এর ক্ষতিকর প্রভাব পড়ে। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে হার্টের সমস্যা মারাত্মক রূপ নিতে পারে। তাই ডায়াবেটিস রোগীরা কয়েকটি কাজ একেবারেই করবেন না-

 

১. গরম পানিতে মধু মিশিয়ে একদম পান করবেন না। মধু ডায়াবেটিস রোগীর জন্য একেবারেই ঠিক নয়।

 

বিজ্ঞাপন

 

২. শুধু যখন ক্ষুধা লাগবে ঠিক তখনই খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে খাওয়ার ইচ্ছে সঠিক মাত্রায় থাকে। অত্যধিক বেশি মাত্রায় খাবেন না। দিনের বেলায় অ্যাকটিভ থাকার চেষ্টা করুন।

 

৩. মধ্যরাতে ঘুম থেকে ওঠার অভ্যাস একদম করবেন না। এতে বিপত্তি বাড়ে কারণ শরীরের ইনফ্লেমেটরি সিনড্রোম হঠাৎ করে জেগে উঠলে মুশকিল।

 

৪. চিনির বদলে গুড় কিংবা মধু খাওয়ার অভ্যাস করবেন না। চিকিৎসকের পরামর্শ নিতে হবে এক্ষেত্রে।

 

বিজ্ঞাপন

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ