ডেকে নিয়ে কিশোরকে হত্যা, গ্রামবাসীর হাতে আটক ৩

ডেকে নিয়ে কিশোরকে হত্যা, গ্রামবাসীর হাতে আটক ৩
ডেকে নিয়ে কিশোরকে হত্যা, গ্রামবাসীর হাতে আটক ৩
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে তাজুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম মাছুয়াখালী গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি এবার পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজুল। অনুষ্ঠান চলাকালে কয়েকজন যুবক তাকে কথা বলার কথা বলে বাইরে ডেকে নিয়ে যায়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে তারা।

তাজুলের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। একই সময় ধাওয়া করে অভিযুক্ত তিন যুবক—হরেন রিয়াদ, সজীব খান ও হৃদয় মোল্লাকে আটক করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাজুলকে দ্রুত আমতলী উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয়দের হাতে আটক তিনজনকে হেফাজতে নিয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ