ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘বান্ধব ৯৩-৯৪’-এর তৃতীয় পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে প্রকাশিতব্য ‘বান্ধব’ স্মরণিকার বিজ্ঞাপন ফর্ম চূড়ান্ত করা হয়েছে।
পুনর্মিলনীকে ঘিরে ইতোমধ্যে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠী ও বন্ধুদের একত্রিত করার পাশাপাশি স্মৃতিকে ধারণ করে রাখতে স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
‘বান্ধব’ অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব ও রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) শাহীনুর আলম শাহীন স্মরণিকা প্রকাশের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়া রাজউকের আহসান উদ্দিন খানঁ শিপনসহ সংশ্লিষ্টরা স্মরণিকার বিজ্ঞাপন সংগ্রহ ও অন্যান্য প্রস্তুতি কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।
আয়োজকরা জানান, ‘বান্ধব’ স্মরণিকাটি শুধু একটি প্রকাশনা নয়; এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বন্ধুত্ব, স্মৃতি, আবেগ ও পথচলার একটি মূল্যবান দলিল হিসেবে সংরক্ষিত থাকবে। পুনর্মিলনীকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতে স্মরণিকায় বন্ধুদের স্মৃতিচারণ, শুভেচ্ছা, ছবি ও বিভিন্ন তথ্য-উপাত্ত স্থান পাবে।
আয়োজকদের প্রত্যাশা, তৃতীয় পুনর্মিলনী-২০২৬-এর মাধ্যমে দীর্ঘদিনের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে এবং পুরোনো দিনের স্মৃতি নতুন করে প্রাণ ফিরে পাবে।
ঢাবির ‘বান্ধব ৯৩-৯৪’-এর তৃতীয় পুনর্মিলনী ২০২৬ ‘বান্ধব’ স্মরণিকার বিজ্ঞাপন ফর্ম চূড়ান্ত
পুনর্মিলনীকে ঘিরে ইতোমধ্যে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠী ও বন্ধুদের একত্রিত করার পাশাপাশি স্মৃতিকে ধারণ করে রাখতে স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
রবিবার, ১২ অক্টোবর ২০২৫
শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চবিদ্যালয়ে টাইফেড টিকা সম্পন্ন
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মায়ানমার
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।