তাছলিমা আক্তার মুক্তার নতুন কবিতা

তাছলিমা আক্তার মুক্তার নতুন কবিতা
তাছলিমা আক্তার মুক্তার নতুন কবিতা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

পরিপূর্ণ দশে দশ
তাছলিমা আক্তার মুক্তা

হাজার রকম মানুষ দেখি
হাজার রকম বায়না ,
বছরের পর বছর দেখেও
মানুষ চেনা যায় না ।

মানুষ চিনতে লাগে অর্থ
নয়তো লাগে কিছু স্বার্থ ,
ভালো থাকতে অর্থ লাগে
নয়তো জীবন ব্যর্থ।

আজব এক জিনিস টাকা
বেশি থাকলেও ক্ষতি ,
না থাকলে মূল্যহীন তুমি
হলেও মহারথী ।

চলতে গেলে টাকা লাগে
ভালো কাজে সৎ সাহস,
এই দুটোতেই একটা মানুষ
পরিপূর্ণ দশে দশ ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ