— বিজ্ঞাপন —

তামার তারের আধুনিকায়নের কাজ করতে গিয়ে যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে তামার তারের পুরোনো যোগাযোগ ব্যবস্থা ফাইবার নেটওয়ার্কে উন্নীত করার কাজ চলায় হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিমান চলাচল স্থগিত করা হয়েছে।
প্রতীকী চিত্র: তামার তারের আধুনিকায়নের কাজ করতে গিয়ে যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বাতিল
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে সম্প্রতি হাজার হাজার ফ্লাইট বাতিল এবং নজিরবিহীনভাবে বিমান চলাচল স্থগিত (গ্রাউন্ড স্টপ) করার পেছনে ‘তামার তারের আধুনিকায়ন’ প্রধান কারণ বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। দেশের বয়স্ক যোগাযোগ ব্যবস্থা ফাইবার অপটিক নেটওয়ার্কে উন্নীত করার সময় এই বিভ্রাট ঘটে।

এক সংবাদ সম্মেলনে প্রযুক্তিগত এই সমস্যার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন মার্কিন শীর্ষ কর্মকর্তা শন ডাফি। তিনি জানান, সেই মুহূর্তে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এলথ্রি হ্যারিস’ (L3Harris)-এর একজন ঠিকাদার তামার তারের পুরোনো নেটওয়ার্ক পরিবর্তন করে আধুনিক ফাইবার নেটওয়ার্ক বসানোর কাজ করছিলেন।

শন ডাফি দাবি করেন যে যুক্তরাষ্ট্রের বিমান সংক্রান্ত বিদ্যমান যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত পুরোনো হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে ব্যবহ্রিৃত এই তামার তারগুলো এতটাই জীর্ণ হয়ে পড়েছিল যে প্রযুক্তিবিদরা সেগুলোকে প্রায় অব্যবহারযোগ্য মনে করে সিস্টেম থেকে সরিয়ে ফেলছিলেন।

পুরোনো তার অপসারণ এবং নতুন ফাইবার নেটওয়ার্ক সংযোগের এই জটিল প্রক্রিয়ার কারণেই সাময়িকভাবে আকাশসীমা বন্ধ ও বিমান চলাচল নিয়ন্ত্রণ করার নজিরবিহীন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় মার্কিন প্রশাসন।

হাজার হাজার ফ্লাইট বাতিলের কারণে বিভিন্ন বিমানবন্দরে চরম যাত্রী ভোগান্তির সৃষ্টি হয়েছে। বিমান চলাচল ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক করতে এবং ফাইবার নেটওয়ার্কে রূপান্তরের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

সূত্র: BBC Urdu
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗