তারাকান্দায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার,আটক ৩

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ময়মনসিংহের তারাকান্দায় সাদেকুল ইসলাম (৫৫)নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাদেকুল ইসলাম কাকনী ইউনিয়নের কাকনী গ্রামের আরজ আলীর ছেলে।

 

 

ঘটনাটি ঘটেছে উপজেলার কাকনী ইউনিয়নের কাকনী গ্রামে।

 

 

 

মঙ্গলবার (৫ মার্চ)সকালে বাড়ীর পিছনের লিচু গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

 

 

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন -সাদেকুল ইসলামের বড়ভাই আনোয়ার হোসেন(৬০)এবং আনোয়ার হোসেনের দুই ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও মোঃ আজাদ মিয়া(২৫)।

 

এ বিষয়ে কাকনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ খালেক ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, সাদেকুল ইসলামের পিতা আরজ আলী একজন ধনী কৃষক এবং ৬ সন্তানের জনক। সাদেকুলের বড়ভাই আনোয়ার ও মুসা মিয়া তাদের পিতা আরজ আলীর কাছ থেকে কৌশলে একশত পাঁচ কাঠা জমি লিখে নেয়। সাদেকুল ইসলাম অপরাপর চার ভাইকে সাথে নিয়ে এর বিরোধিতা করে।বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস করেও আনোয়ার ও মুসা মিয়ার অসহযোগীতার কারণে বিষয়টি মীমাংসা করা সম্ভব হয়নি।এক পর্যায়ে ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পারিবারিক বিরোধের এক পর্যায়ে সাদেকুলের দায়ের আঘাতে আহত হন মুসা মিয়া।এই ঘটনায় ৪ মার্চ (সোমবার)থানায় মুসা মিয়া বাদী হয়ে সাদেকুলকে আসামী করে (মামলা নং -৬)দায়ের করেন। এরপরই ৫ মার্চ(মঙ্গলবার )সকালে নিজ বাড়ীর পিছনের লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় সাদেকুল ইসলামের লাশটি উদ্ধার করে পুলিশ।

 

 

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানান,এলাকাসীর সংবাদের ভিত্তিতে নিজ বাড়ীর লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় সাদেকুলের লাশটি স্বশরীরে উপস্থিত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।আইনগত সকল প্রক্রিয়া চলমান রয়েছে।পূর্বে জমিজমা নিয়ে সাদেকুলের সাথে তার ভাইদের বিরোধের তথ্য রয়েছে।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗