তিনদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের পেশাগত মনোন্নয়নের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপ শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেছেন। এ প্রশিক্ষণের দ্বিতীয় দফায় (৯ -১১ সেপ্টেম্বর ২০২৫) সারাদেশের মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। যারা গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

এর আগে মঙ্গলবার পিআইবির সেমিনার কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

প্রশিক্ষণটিতে ডিজিটাল সাংবাদিকতা, প্রয়োজনীয় অ্যাপস, টুলস, মাইক্রোফোন বা হেডফোন ব্যবহার করে অডিও ধারণ,ভিডিও শুট ও এডিট, সাংবাদিকতার নৈতিকতা, ট্রমা মোকাবেলা– এসব বিষয়ের ওপর বিশেষ সেশন পরিচালিত হয়েছে।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী, ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট শাফাত রহমান, ফ্যাক্টচেকার রিদওয়ান ইসলাম প্রমুখ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ