ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায়র ৪টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায়র ৪টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায়র ৪টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবিয়ার ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ।

ঘোষিত প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২: হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী, ব্রাহ্মণবাড়িয়া ৩: মাওলানা গাজী নিয়াজুল করীম, ব্রাহ্মণবাড়িয়া-৪: মুফতি জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫: অধ্যাপক মাহবুবুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রার্থীরা এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। দলের পক্ষ থেকে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করা হয়।

এ সময় বক্তরা মিডফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বড় দল হিসাবে বিএনপির দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, সেক্রেটার গাজী নিয়াজুল করিম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বেলাল প্রমূখ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ