দক্ষিণখানে পুলিশ কনস্টেবল রাজিয়া সুলতানা মিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দক্ষিণখানে পুলিশ কনস্টেবল রাজিয়া সুলতানা মিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দক্ষিণখানে পুলিশ কনস্টেবল রাজিয়া সুলতানা মিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রাজধানীর দক্ষিণখান এলাকার একটি বাসা থেকে রাজিয়া সুলতানা মিম (২৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাজিয়ার মরদেহের ময়নাতদন্ত হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকার একটি বাসা থেকে মিমের মরদেহ উদ্ধার করা হয়। রাজিয়া সুলতানা মিম উত্তরা হেডকোয়ার্টার এপিবিএনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলা নয়াবাড়ি গ্রামের মো. নাসির উদ্দিন বাচ্চুর মেয়ে।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) পলাশ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজিয়া ভাড়া থাকতেন দক্ষিণখান এলাকার একটি বাড়িতে। তার স্বামী রাজীব মিয়াও কনস্টেবল। তার কর্মস্থল ফরিদপুরের ভাঙ্গা হাইওয়েতে। রাজীবের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়।

এসআই পলাশ আহমেদ আরও জানান, রাজিয়ার স্বামী রাজীব দাবি করেছেন, গতকাল রাতে ঝগড়ার একপর্যায়ে রাজিয়া তার আইফোন ভেঙে ফেলেন। এর আগের একটি ভিভো ফোন ভেঙে ফেলেছিলেন। এর জের ধরে গতকাল রাত ৯টা ২০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে যেকোনো সময় ঘরের ভেতর গলায় ফাঁস দেন রাজিয়া। কিছুক্ষণ পর দেখতে পেয়ে স্বামীই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানেই মধ্যরাতে চিকিৎসক রাজিয়াকে মৃত ঘোষণা করেন।

এদিকে পুলিশ কনস্টেবল রাজীব মিয়ার বন্ধু শামীম আল মাহীন জানান, পুলিশে চাকরি হওয়ার পর ট্রেনিংয়ে রাজীবের সঙ্গে রাজিয়ার পরিচয়। সেখান থেকে তাদের প্রেমের সম্পর্ক। তারা পাঁচ বছর আগে বিয়ে করেন। ১৯ মাস বয়সী একটি মেয়ে রয়েছে তাদের। কর্মস্থলের কারণে রাজিয়া ঢাকার দক্ষিণখানে থাকতেন এবং রাজীব থাকেন ফরিদপুরের ভাঙ্গায়। তবে রাজীব প্রতি সপ্তাহে স্ত্রীর কাছে এসে থাকতেন। গতকাল রাতে কোনো কারণে রাজিয়া গলায় ফাঁস দিয়েছে বলে তারা খবর পান। পরবর্তীকালে হাসপাতালে এসে মরদেহ দেখতে পান।

 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ