দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

চুয়াডাঙ্গা  প্রতিনিধি  : চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে শামীম রেজা (৩১) নামের এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের নতুন ভবনের শোয়ার কক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহত শামীম রেজা কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি ছয় মাসে আগে দর্শনা ইমিগ্রেশন পুলিশে যোগদান করেন।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা ৬টা মধ্যে দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টের কার্যক্রম শেষ হয়। এরপর গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে খাওয়া-দাওয়া শেষে জয়নগর চেকপোস্টের নতুন ভবনের দ্বিতীয় তলায় নিজের কক্ষে ঘুমাতে যান কনস্টেবল শামীম। সকালে তিনি ঘুম থেকে না ওঠায় তার সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে সহকর্মীরা পরে জানালা দিয়ে দেখেন শামীম গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছেন। পরে তারা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ তিতুমীর বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করতে পারেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ