দাদার জানাজায় যাওয়ার পথে লাশ হলেন রিপন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় রিপন মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে পাকুন্দিয়া পৌর সদরের মরুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রিপন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতী এলার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। তবে তাৎক্ষণিক আহত দুইজনের নাম পরিচয় জানা যায়নি।

 

 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, দাদার জানাজায় উপস্থিত হতে গাজীপুর থেকে মোটরসাইকেলে ময়মনসিংহ জেলার নান্দাইলে যাচ্ছিলেন রিপনসহ আরও দুইজন। পথে পাকুন্দিয়া পৌর সদরের মরুরা এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তার পেছনে থাকা দুই আরোহী। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সূএ: জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ