— বিজ্ঞাপন —

দীর্ঘ ৫ বছর পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক জাভেদ

দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর নিজেদের উদ্ভাবিত ন্যানো ইউরিয়া সারের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানোটেকনোলজি গবেষক অধ্যাপক ড. জাভেদ হোসেন খান।
দীর্ঘ ৫ বছর পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক জাভেদ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দীর্ঘ পাঁচ বছর দুই মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ন্যানোটেকনোলজি গবেষক ড. জাভেদ হোসেন খান।

বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে সম্প্রতি এই পেটেন্ট সনদ প্রদান করা হয়েছে। পেটেন্টটির নাম দেওয়া হয়েছে ‘প্রসেস ফর প্রিপারেশন অব ন্যানো ইউরিয়া ফার্টিলাইজার’।

গবেষক ড. জাভেদ জানান, ২০১৯ সালে তারা এই ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন করেন এবং ২০২০ সালের এপ্রিলে পেটেন্টের জন্য আবেদন জমা দেন। দীর্ঘ প্রক্রিয়াকরণ ও পর্যালোচনার পর সম্প্রতি অধিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে পেটেন্টের মঞ্জুরি দেওয়া হয়।

— বিজ্ঞাপন —

সাধারণ ইউরিয়া সারের তুলনায় এই ন্যানো ইউরিয়া পরিবেশবান্ধব এবং ফসলের ফলন বাড়াতে অত্যন্ত কার্যকরী বলে গবেষণায় দেখা গেছে। এর ব্যবহারে মাটিতে সারের অপচয় কমে এবং নাইট্রোজেনের কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পায়।

এই গবেষণায় ড. জাভেদ হোসেন খানের সঙ্গে সহ-গবেষক হিসেবে যুক্ত ছিলেন যবিপ্রবির বেশ কয়েকজন শিক্ষার্থী ও গবেষক দল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহকর্মীরা ড. জাভেদের এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন।

অধ্যাপক ড. জাভেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের সঠিক সহায়তা ও সহযোগিতা পেলে এই ন্যানো ইউরিয়া প্রযুক্তি বাণিজ্যিক উৎপাদনে নিয়ে যাওয়া সম্ভব হবে। এতে দেশে সারের আমদানি নির্ভরতা কমবে এবং কৃষকদের উৎপাদন খরচ অনেকটাই সাশ্রয় হবে।

সূত্র: জাগো নিউজ
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗