দুই ব্যক্তিকে অপহরণ২০ লাখ মুক্তিপণ টেকনাফে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে লাকড়ি আনতে গিয়ে দুই কাঠুরিয়া অপহরণে শিকার হয়েছে। মুক্তিপণ হিসাবে ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে বলে জানা গেছে। সোমবার ( ৩ জুন) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম। অপহরণের বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার।অপহৃতরা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বড়ডেইল এলাকার পেঠান আলীর ছেলে মো. আব্দুল্লাহ (৩২) ও একই এলাকার মৃত মুজাহার মিয়ার ছেলে আক্তার হোসেন (৩৬)।ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহ ও আক্তার হোসেন নামের দুই কাঠুরিয়া পাহাড়ে জ্বালানি লাকড়ির জন্য গেলে অপহরণকারীদের কবলে পড়েন এবং তাদেরকে ফেরত পেতে অপহৃত ভুক্তভোগীদের মোবাইল থেকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে ফোন করা হচ্ছে বলে তিনি জানায়। টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, বাহারছড়া বড়ডেইল এলাকার অপহৃত দুই কাঠুরিয়াকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছেন। এখনো পাহাড়ে পুলিশের অভিযান চলমান রয়েছে। উল্লেখ্য, বিগত দুই বছরে টেকনাফ উপজেলায় কৃষক, শ্রমিক, স্কুল-কলেজ শিক্ষার্থী, পর্যটক, ইজিবাইক ও সিএনজি চালকসহ ৩ শতাধিক মানুষ অপহরণের শিকার হয়েছে এবং মুক্তিপণ দিতে না পেরে ৫ জন নিহত হয়েছে

বিডি প্রতিদিন

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ