দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ, কুষ্টিয়ায় ভাইরাল ভিডিও

দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলে আওয়ামী লীগের নেতা, কুষ্টিয়ায় ভাইরাল ভিডিও
দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলে আওয়ামী লীগের নেতা, কুষ্টিয়ায় ভাইরাল ভিডিও

কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-১ আসনের ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপির গণসংযোগকালে রামকৃষ্ণপুর ইউনিয়নে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মো. আসাদুল হককে একটি বালতিতে থাকা দুধ মাথায় ঢেলে দেন প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল। দুধ দিয়ে গোসলের মাধ্যমেই তিনি আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

ঘটনাস্থলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

স্থানীয়দের ভাষ্য, আসাদুল হক আগে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। নিজ প্রতিক্রিয়ায় আসাদুল হক বলেন, পারিবারিকভাবে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স মেসেঞ্জার
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ Pathik Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PathikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ
পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।