কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, অদ্য শনিবার (২৪ মে) সকালে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ব্রাক্ষনবাড়িয়ার কসবা সরকারি উ”চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতির বিরুদ্ধে গণসচেনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ব করার লক্ষে বির্তক প্রতিযোগিতা- ২০২৫ অনুষ্ঠিত হয়।
দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য-এ বিষয়ের পক্ষে বক্তব্য রাখেন কসবা সরকারি বালিকা উ”চ বিদ্যালয় এবং বিপক্ষে বক্তব্য রাখেন কসবা সরকারি উ”চ বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক নেপাল চন্দ্র সাহার সভাপতিত্বে এবং কসবা সরকারি উ”চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কসবা সরকারি উ”চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান চৌধুরী, কসবা সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুনুর রশিদ ও মান্দারপুর উ”চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাজেন্ট (অব) মোঃ বাছির।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল কসবা সরকারি উ”চ বিদ্যালয়, রানার্সআপ দল কসবা সরকারি বালিকা উ”চ বিদ্যালয় এবং শ্রেষ্ট বক্তা হিসেবে কসবা সরকারি উ”চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিলয় সাহাকে পুরুস্কৃত করা হয়।
অনুষ্ঠানে কসবার দুটি সরকারি উ”চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে কসবার দুটি সরকারি স্কুলের শিক্ষার্থীদের বির্তক প্রতিযোগিতা অনুষ্টিত
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
শনিবার, ৫ নভেম্বর ২০২২
শুক্রবার টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই
সোমবার, ৪ মার্চ ২০২৪
বাজারে নজরদারি বৃদ্ধিতে ডিসিদের নির্দেশ প্রধানমন্ত্রীর
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।