দেশনেত্রী বেগম জিয়ার মহাপ্রয়াণে মাগফিরাত কামনায়  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৩ মাস আগে

মোস্তাকিম ভূঁইয়া দিদারঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাসিরনগর উপজেলার পূর্বভূমি ধরমন্ডল ইউনিয়ন এর দৌলতপুর বাজার সংলগ্ন মাঠে তাঁর জীবনীর উপর আলোকপাত, দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সহ সভাপতিঃ মোঃ বাচ্ছু মিয়ার সভাপতিত্বে— নাসিরনগর উপজেলা ছাত্রলদের সদ্য সাবেক যুগ্ন-আহ্বায়ক তোফায়েল আহমেদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বেগম খালেদা জিয়ার সঙ্গে কাটানো সময়, জীবন ও কর্মের স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন —ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক— জনাব শফিকুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন— ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মুজিবুর রহমান। গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক উবাইদুল হক ফরছু। এছাড়া আরো উপস্থিত ছিলেন পথিমধ্যে দোয়া মাহফিলে সামিল হওয়া এডভোকেট কামরুজ্জামান মামুন। ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, নাসিরনগর উপজেলা জাতীয়তাবাদী সাইবার দলের সাধারণ- সম্পাদক সামছুল আলম ভূঁইয়া, প্রচার সম্পাদক শরীফ আহমেদ, ধরমন্ডল ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন খাঁ (মেম্বার), ওয়ার্ড বিএনপির সভাপতি রুসন মিয়া, বিএনপি নেতা শানু মিয়া (মেম্বার), যুবদল নেতা খোকনসহ ধরমন্ডল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পুরো আয়োজনের শেষলগ্নে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পরিবারবর্গের সমৃদ্ধির তরে মোনাজাত পরিচালনা করেন— ধরমন্ডল হোসাইনিয়া আরাবীয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি ছাদেকুর রহমান।