দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় কৃষিবিদ পলাশ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় কৃষিবিদ পলাশ এ নিয়ে “বাঞ্ছারামপুরে যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করা হবে” বলে বক্তব্য প্রধান করে.

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আজ বিকেলে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা হয়েছে।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
জেলা বিএনপির সদস্য ও বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক শুকড়ি সেলিম, যুবদলের আহবায়ক হারুন আকাশ, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম,মহিলা দলের সভাপতি তানিয়া,সাধারণ সম্পাদক বিউটি আক্তার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রোস্তম আলী, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন সহ ইউনিয়ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতারা।

কৃষিবিদ পলাশ বলেন,”বাঞ্ছারামপুরের মাটি বিএনপির ঘাঁটি। এখানে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অশুভ কোনো শক্তিকে দাঁত ডাবাতে দেয়া হবে না।জামাত-এনসিপি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।বাঞ্ছারামপুরের ঐক্যবদ্ধ বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে’।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ