দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি শুরু

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি শুরু
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি শুরু
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার : দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে। আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এ ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।

বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী জানা যায়, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এসব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশ দিয়ে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল ও কলেজ শাখার শ্রেণি পাঠদানসহ সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় মোট পাঁচদিন বন্ধ থাকছে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ