— বিজ্ঞাপন —

দেশে নির্বাচনের সুবাতাস বইছে”: বিএনপি নেতা রাইকা ওয়ালী খান

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বিভিন্ন ইউনিয়ন, গ্রামে পথ সভায় বক্তব্য দেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য মরহুম ওয়ালী আশরাফের কন্যা বিএনপি নেতা রাইকা ওয়ালী খান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হতে সম্ভাব্য সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী রাইকা ওয়ালী পথ সভায় বলেছেন, দেশে এখন গণতন্ত্র ও নির্বাচনের সুবাতাস বইতে শুরু করেছে। সামনে একটি অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৌর এলাকা, রুপসদী, ছয়ফুল্লাকান্দি ছলিমাবাদ,ফরদাবাদ ইউনিয়নের একাধিক গ্রামে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও পথসভায় তাৎক্ষণিক বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

— বিজ্ঞাপন —

রাইকা ওয়ালী খান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, আগামী নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। সেখানে প্রত্যেক ভোটার নিজ নিজ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিএনপি এবার ক্লিন ইমেজধারী প্রার্থী খুঁজছে—যাঁরা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করেন, চাঁদাবাজি বা মামলা বাণিজ্যে জড়িত, তাঁরা মনোনয়ন পাবেন না।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে দেশের অর্থনীতি একটি আগ্রাসী ব্যবস্থার কবলে ছিল। মানুষ এখন বুঝতে পারছে কারা নিরাপদ রাজনীতি করে, কারা জনগণের পক্ষে কাজ করে।’

বিএনপির নেত্রী খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, মানুষের ভোট ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে লড়াই করেছেন। যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন তৈরি হচ্ছে।’

এসময় তার সাথে থেকে পথ সভায় অংশ ও শুভেচ্ছা বিনিময় করেন ছাত্তার সরকার, রহিম সরকার, রৌদ্র তৌহিদ ওয়ালী, তারিক এইচ খান, নূরুল ইসলাম, ওবায়দুল হক মোল্লা, রহিছ ব্যাপারী, মনির হোসেন, এসএম বাবুল মিয়া সহ প্রায় ২ শতাধিক কর্মী সমর্থক।
পথসভায় ভেলানাগর বিএনপি অফিসে ইদ্রিস মেম্বার, জামান মোল্লা সহ শতাধিক স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিল।

শুরুতেই সাবেক এমপি শাহজাহান হাওলাদার সুজনের কবর জিয়ারত করেন এই বিএনপি’র এই নেত্রী।
রুপসদী সিনিয়র’স ক্লাবের ইউনুস বিএসসি, বদিউল, আলম বিএসসি, ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে স্বাগত জানায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার সহ বিএনপি নেতা শাহনেওয়াজ হাওলাদার, সেলিম মিয়া,সাত্তার মিয়া,ফরদাবাদের রুনু সরকার, মনির সরকার প্রমূখ পথসভায় অংশ নেন। বিকেলে ভুরভুরিয়া, চরলহনিয়া, নিজকান্দি ও পূর্বহাটি গ্রামে জনসংযোগ করেন রাইকা ওয়ালী খান।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗