দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান
দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দীর্ঘদিন পর দেশে ফেরার পরপরই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৬ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট ‘বিজি–২০২’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান থেকে নেমে তারেক রহমান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করলে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানান। পরে লাউঞ্জের একটি কক্ষে অপেক্ষারত তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু গোলাপ ফুলের মালা পরিয়ে তাকে স্বাগত জানান। এ সময় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি।

ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে মোবাইল ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারেক রহমান। ফোনালাপে তিনি প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দীর্ঘদিন পর দেশে ফেরাকে উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

একই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ