দেশে বাড়ছে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

দেশে বাড়ছে হাম পরিস্থিতি ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১১
দেশে বাড়ছে হাম পরিস্থিতি ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১১
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দেশে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে হাম সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, মারা যাওয়া শিশুদের মধ্যে ৬ জন হামের উপসর্গ নিয়ে এবং ২ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৮১১ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে নতুন করে ৯২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হামের সংক্রমণ দ্রুত বিস্তার লাভ করায় শিশুদের মধ্যে ঝুঁকি বেড়েই চলেছে। তারা অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা এবং প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ