— বিজ্ঞাপন —

‎দৈনিক ঢাকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক গ্রহণ করলেন সাংবাদিক মোঃ ইউসুফ

‎মোঃ ইউসুফ বলেন, সহকর্মীদের এই ভালোবাসা ও স্বীকৃতি তাঁকে সত্য, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতার পথচলায় আরও উৎসাহিত করবে।
20433
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

‎দৈনিক ঢাকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক গ্রহণ করলেন সাংবাদিক মোঃ ইউসুফ

‎দৈনিক ঢাকা পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ অক্টোবর শুক্রবার , আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন পত্রিকাটির সরাইল প্রতিনিধি মোঃ ইউসুফ।
‎
‎অনুষ্ঠানে সহকর্মীদের ভালোবাসা, আন্তরিকতা ও সম্মাননায় সিক্ত হয়ে তিনি আবেগাপ্লুত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সম্মাননা স্মারক গ্রহণের মুহূর্তটি তাঁর সাংবাদিকতা জীবনের এক স্মরণীয় অর্জন হয়ে থাকবে বলে জানান তিনি।
‎
‎মোঃ ইউসুফ বলেন, সহকর্মীদের এই ভালোবাসা ও স্বীকৃতি তাঁকে সত্য, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতার পথচলায় আরও উৎসাহিত করবে।
‎
‎ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের মানুষের কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে তিনি আগামীতেও কাজ করে যেতে চান।
‎
‎সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের সম্মাননা ও স্বীকৃতি নিঃসন্দেহে নতুন প্রেরণা জোগায়। তাঁর এই অর্জনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗