বাঞ্ছারামপুরে কৃতি সন্তানদের পরিচিতি অনুষ্ঠানে জুনায়েদ সাকি- “নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, 

“চলবো মোরা একসাথে জয় করব শিক্ষা ও মানবতাকে” – এই শ্লোগানকে সামনে রেখে আজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামের কৃতি সন্তানদের পরিচিতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।আজ (৯ জুন) সোমবার সকাল ১২ টায় পূর্বহাটি বাজার সংলগ্ন বালুর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূর্বহাটি ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শ্রী নারায়ণ চন্দ্র দেবনাথ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সি এ টু সেক্রেটারি আবুল কালাম রিপন, সাফাত ব্রিকস এর স্বত্বাধিকারী মির্জা সোহেল বেগ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন, রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের প্রফেসর ময়নুল হোসেন, ডক্টর রওশন আলম কলেজের প্রফেসর সাদিকুর রহমান, বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হালিম মেম্বার, পূর্বহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক, একুশে একাডেমির প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, সিরাজুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ নাছির মোল্লা,পূর্বহাটি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, ইউনিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান প্রিন্স, চরলহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক মিয়া,পূর্বহাটি আইডিয়াল কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীন, প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শামীম শিবলী, ঢাকা সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ কায়কোবাদ, বাংলাদেশ পুলিশ বাহিনীর এসআই মোঃ ইয়াহিয়া, ফরদাবাদ আলহেরা একাডেমীর মো: গিয়াস উদ্দিন,ব্যাংকার সিদ্দিকুর রহমান প্রমুখ ।

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি তার বক্তব্যে বলেন,

“নির্বাচন ও সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকারের কর্তব্য দূরত্ব ও অনাস্থা জিইয়ে রাখা নয়, তার সমাধান করা।’ এসময় জাতীয় ঐক্য ফিরে আনতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ