দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান (৬২) দ্বিতীয় বিয়ে করেছেন। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে পারিবারিক আয়োজনে এ বিয়ে সম্পন্ন হয়।

জানা গেছে, নববধূ আমাতুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে। কয়েক মাস আগে তার স্বামী মারা যান। আগের সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এর আগে মাওলানা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রথম সংসারে তার চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। প্রথম স্ত্রীর মৃত্যুর প্রায় পাঁচ সপ্তাহ পর তিনি দ্বিতীয় বিয়ে করলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন বিশিষ্ট আলেম ও দুই পরিবারের ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তানভিরুল হক সিরাজী, বিজেশ্বর মাদ্রাসার মুহাদ্দিস খুরশীদুল ইসলাম এবং কাউতলী ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুল হাসান।

মাওলানা সাজিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল এবং জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ