ধর্মসাগরে পুলিশ দম্পতির ওপর কিশোর গ্যাং হামলা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

ধর্মসাগরে পুলিশ দম্পতির ওপর কিশোর গ্যাং হামলা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২
ধর্মসাগরে পুলিশ দম্পতির ওপর কিশোর গ্যাং হামলা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কুমিল্লার ধর্মসাগরপাড়ে বেড়াতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন এক পুলিশ দম্পতি। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে দুই হামলাকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। গ্রেপ্তাররা হলেন—রিফাত (১৯) ও সিয়াম (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কনস্টেবল জাকিয়া সুলতানা ও তার স্বামী কনস্টেবল কাজী আব্দুল্লাহ জোবায়ের ধর্মসাগরে ঘুরতে গেলে কয়েকজন যুবক জাকিয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করে। এতে জোবায়ের প্রতিবাদ করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে ডিবি পুলিশ। টানা অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ