— বিজ্ঞাপন —

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী : পিতার যাবজ্জীবন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

চট্রগ্রাম প্রতিনিধি:   চট্টগ্রাম নগরের সদরঘাট থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় মো. মজিদ (৪৯) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২২ অক্টোবর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. মজিদ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আরজু মিয়া ওরফে আরচ মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আসামি মজিদ আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে আদালতে পাঠানো হয়।

আদালত সূত্রে জানায়, ভুক্তভোগী ১৬ বছর বয়সী কিশোরী। দণ্ডপ্রাপ্ত আসামি মজিদ তার সৎ পিতা। ভুক্তভোগী কিশোরী মায়ের সঙ্গে চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় মজিদের বাসায় থাকতেন। তার মা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করেন। পেশায় গাড়িচালক মজিদ নানা সময় ভুক্তভোগী কিশোরীর দিকে খারাপ নজর দিতেন। ২০১৭ সালের ৯ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১ জুন পর্যন্ত নানা সময়ে মায়ের অনুপস্থিতিতে ভুক্তভোগীকে আসামি মজিদ একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে ২০১৮ সালের ২ জুন সদরঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর অভিযোগপত্র জমা দেয় সদরঘাট থানা পুলিশ।

— বিজ্ঞাপন —

সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম ঢাকা পোস্টকে বলেন, মামলাটিতে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি আদালতে একমাত্র আসামি মজিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। এরপর বিচারিক প্রক্রিয়ায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আইনিপ্রক্রিয়া শেষে আজ (রোববার) আদালত রায় ঘোষণা করেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗