নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা, এলাকায় চাঞ্চল্য

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা, এলাকায় চাঞ্চল্য
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা, এলাকায় চাঞ্চল্য
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

 নওগাঁর নিয়ামতপুর উপজেলা-এর প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন—হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, ছেলে পারভেজ এবং তিন বছরের কন্যা সাদিয়া আক্তার।

পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত। নিহত পপি সুলতানার বাবা আব্দুর রশীদ ও মা সাবিনা বিবি জানান, হাবিবুর রহমানের বোন ও ভগ্নিপতিদের সঙ্গে দীর্ঘদিন ধরে আড়াই বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। তাদের দাবি, জমি দেওয়ার পরও আরও সম্পত্তির জন্য চাপ দেওয়া হচ্ছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তারা মনে করছেন।

হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন বলেন, তার ছেলে পরিবার নিয়ে বাড়িতেই বসবাস করতেন এবং মেয়েদের সঙ্গে জমি নিয়ে কিছু বিরোধ ছিল। তবে এমন ভয়াবহ পরিণতি কেন ঘটলো, তা তিনি বুঝতে পারছেন না।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটির ভেতরে জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। তবে রাতের অন্ধকারে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

ঘটনার বিষয়ে নওগাঁর সহকারী পুলিশ সুপার (এএসপি) জয়ব্রত পাল জানান, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ