দরিদ্রের খাদ্য নিরাপত্তায় সরকারের জোরালো উদ্যোগ: ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় চাল

দরিদ্রের খাদ্য নিরাপত্তায় সরকারের জোরালো উদ্যোগ: ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় চাল
দরিদ্রের খাদ্য নিরাপত্তায় সরকারের জোরালো উদ্যোগ: ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় চাল
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন মো. আব্দুল বারী।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে বছরে ৬ মাস (আগস্ট-নভেম্বর এবং মার্চ-এপ্রিল) প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে ১০ লাখ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে।

তিনি আরও জানান, চলতি বছরের ১৯ মার্চ পর্যন্ত ইতোমধ্যে ৭.৯৩ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণে ২৪৮টি উপজেলায় ৩.৭ লাখ মেট্রিক টন ভিটামিনসমৃদ্ধ পুষ্টিচাল সরবরাহ করা হচ্ছে।

বাজার নিয়ন্ত্রণে রাখতে ওএমএস কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, জেলা ও পৌরসভায় ১ হাজারের বেশি বিক্রয়কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল এবং স্বল্পমূল্যে আটা বিক্রি করা হচ্ছে। প্রতিদিন বিপুল পরিমাণ চাল ও আটা নিম্নআয়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

এছাড়া বিশেষ কর্মসূচির আওতায় ৪১৮টি উপজেলায় অতিরিক্ত বিক্রয় কেন্দ্র চালু করে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে টিসিবির মাধ্যমে প্রতি মাসে ৬৭ লাখের বেশি পরিবারকে ভর্তুকিমূল্যে চাল সরবরাহ করা হচ্ছে।

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, বাজারদর নিয়ন্ত্রণ ও নিম্নআয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে সরকারের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ