নওগাঁয় খাল-বিলে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী রিং জাল জব্দ করে ভস্মিভূত

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নওগাঁ প্রতিনিধি, নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে খাল ও বিল থেকে আড়াই লাখ টাকা দামের এক হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করে ভস্মিভূত করা হয়েছে।

গত ২৯ মে বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ।

রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবনাথ জানান,বর্তমানে দেশীয় প্রজাতি মাছের প্রজনন সময় চলছে। এরই মধ্যে উপজেলার রতন ডারা খাল এবং রক্তদহ বিলে কিছু অসাধু ব্যাক্তি নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল দিয়ে মাছ শিকার করছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রতন ডারা খাল এবং খাল সংলগ্ন রক্তদহ বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় আড়াই লাখ টাকা দামের এক হাজার মিটার রিং জাল জব্দ করা হয়। এর পর বিলের পার্শ্বেই আগুন দিয়ে ভস্মিভূত করা হয়েছে।

এসময় সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী,রাণীনগর থানার এসআই খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।তিনি জানান,দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং বংশ বিস্তারে মৌসুম জুরেই এই অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ