— বিজ্ঞাপন —

নওগাঁ জেলা পুলিশের আয়োজনে পুলিশ শপিং মল ও রেস্টুরেন্টে এক সুধী-সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নওগাঁ প্রতিনিধি,আজ ২রা জুন ২০২৫ খ্রি.সোমবার নওগাঁ জেলা পুলিশ কর্তৃক পুলিশ শপিং মল ও বিপি রেস্টুরেন্ট এ্যান্ড ক্যাফে-তে এক সুধী- সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি মহোদয়।

এ সময় অতিথি মহোদয় সুধী সমাবেশে উপস্থিত নওগা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শুধীজনের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সম্মানিত নাগরিকদের বক্তব্য ধৈর্যসহকারে শ্রবণ করেন এবং তাদের বিভিন্ন অভিযোগের সুরাহার ব্যাপারে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

— বিজ্ঞাপন —

পুলিশকে সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ ছাড়াও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে একটি সন্ত্রাসমুক্ত ও অপরাধমুক্ত নওগাঁ গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহোদয়। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗