নতুন ও ইন’সাফভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার: জামায়াত আমিরের

নতুন ও ইন’সাফভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার: জামায়াত আমিরের
নতুন ও ইন’সাফভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার: জামায়াত আমিরের
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একটি নতুন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে এমন বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যেখানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী অপরাধ করলে সাধারণ মানুষের মতোই সমান শাস্তির আওতায় আসবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান জানান, তাদের জোটে কোনো ব্যাংক ডাকাত, চাঁদাবাজ বা ঋণখেলাপি নেই, বরং সৎ ও যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি বলেন, জামায়াতের লক্ষ্য সিঙ্গাপুর বা কানাডা হওয়া নয়, বরং একটি উত্তম ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়া, যেখানে প্রতিটি নাগরিক গর্বভরে নিজের পরিচয় দেবে।

জনসভায় যুবকদের কর্মসংস্থান ও নারীদের নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, তরুণরা বেকার ভাতা নয় বরং সম্মানজনক কাজ চায়, তাই তাদের দক্ষ করে গড়ে তুলে দেশ পরিচালনার নেতৃত্বে নিয়ে আসা হবে। নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার পাশাপাশি তিনি এলাকাভিত্তিক ডে-কেয়ার সেন্টার ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও তুলে ধরেন। আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জের আমভিত্তিক শিল্প স্থাপন এবং পদ্মা ও মহানন্দা নদীর পানির ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্যের শেষে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আজাদির পক্ষে ‘হ্যাঁ’ ভোট এবং ইনসাফ ও ন্যায়বিচারের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ