“নতুন চাঁদাবাজি চলবে না, যুবকদের হাতে দেশের দায়িত্ব দিতে চাই: জামায়াত আমির”

“নতুন চাঁদাবাজি চলবে না, যুবকদের হাতে দেশের দায়িত্ব দিতে চাই: জামায়াত আমির শফিকুর রহমান”
“নতুন চাঁদাবাজি চলবে না, যুবকদের হাতে দেশের দায়িত্ব দিতে চাই: জামায়াত আমির শফিকুর রহমান”
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেরুল বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী নাহিদ ইসলামের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গত দেড় দশক দেশের মাটিতে অনুপস্থিত ব্যক্তি ফিরে এসে ‘মামলা বাণিজ্য’ ও চাঁদাবাজি চালাচ্ছেন। সাধারণ মানুষ, ব্যবসায়ী ও ফুটপাতে ভিক্ষুকরা সবই এ অপকর্মের শিকার হচ্ছেন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আন্দোলনের লক্ষ্য ছিল ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অধিকার নিশ্চিত করা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নতুন চাঁদাবাজ তৈরি হচ্ছে। তিনি যুবকদের হাতে দেশের দায়িত্ব হস্তান্তরের প্রস্তাব দেন এবং বলেন, যুবকরা বেকার ভাতা চায় না; তারা চায় অধিকার ও ন্যায্য কাজের সুযোগ।

শফিকুর রহমান নির্বাচনে জনগণকে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও মামলাবাজদের লাল কার্ড দেখানোর আহ্বান জানান এবং বলেন, জনগণ আধিপত্যবাদ ও অনিয়মের দাসত্ব প্রত্যাখ্যান করবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ