নতুন যুগের সূচনা: কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সড়ক নির্মাণ কাজের তৃতীয় দিন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রাজবাড়ীর কালুখালী উপজেলায় নির্মাণাধীন সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ীর সামনের প্রধান সড়ক নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উদ্বোধনের মাধ্যমে এ সড়ক নির্মাণ কার্যক্রমের যাত্রা শুরু হলে এলাকায় নতুন উদ্দীপনা ও প্রত্যাশা তৈরি হয়। আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে নতুন সম্ভাবনার দ্বার খুলছে স্থানীয় জনপদে।

দীর্ঘদিন অবকাঠামোগত সীমাবদ্ধতায় পিছিয়ে থাকা এ অঞ্চলে মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন অভিভাবকরা।

টেস্ট পরীক্ষায় ৯৫ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার বাস্তবতা বদলে দিতে এবং শিক্ষা খাতে নতুন দিগন্ত উন্মোচনে এ প্রতিষ্ঠানের প্রতি রয়েছে স্থানীয়দের বিশেষ আস্থা।

তাদের প্রত্যাশা, এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নীতি–নৈতিকতা, সম্মান, সততা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, দেশপ্রেম, বিজ্ঞানমনস্কতা, নেতৃত্বগুণ ও সৃজনশীলতার মতো অনুষঙ্গগুলো অর্জনের সুযোগ পাবে।

পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয়, অসৎ সঙ্গ ও মাদকাসক্তি থেকে দূরে রাখতেও প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকেই।

প্রতিষ্ঠানটি পুরোপুরি চালু হলে শিক্ষার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

তাদের মতে, সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র করে গড়ে উঠবে একটি আধুনিক ও শিক্ষাবান্ধব নগরায়ন।

প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ ও অবস্থান নির্ধারণের সময় জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম মন্তব্য করেছিলেন, “যা যা ঘটেছে, ইতিহাস ঠিক সেভাবেই লেখা হবে।”

তাঁর সেই মন্তব্যের প্রতিফলন হিসেবেই কালুখালীর মানুষ আজ প্রত্যক্ষ করছে একটি বড় স্বপ্নের বাস্তবায়নের সূচনা।

সড়ক নির্মাণ উদ্বোধন উপলক্ষে প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে এসে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ বলেন, “আজকের এই উদ্বোধন শুধু একটি রাস্তা নয়—এটি নতুন যুগের সূচনা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি আধুনিক, নিরাপদ ও মূল্যবোধ–সমৃদ্ধ শিক্ষার পরিবেশ তৈরি করছি। মহান সৃষ্টিকর্তা যেন আমাদের এই মহৎ উদ্দেশ্যের সফলতা দান করেন।”

তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, “ইতিহাসের পাতায় লেখা থাকবে একটি বড় স্বপ্নের যাত্রা, একটি জনপদের ভবিষ্যৎ নির্মাণের গল্প। একদিন এই প্রতিষ্ঠানই হয়ে উঠবে আধুনিক, শিক্ষিত ও সমৃদ্ধ কালুখালীর গর্বিত সাক্ষী।”

সড়ক নির্মাণ উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ও আবেগ।

অনেকেই বলেন, স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্মলগ্নের সাক্ষী হওয়া তাঁদের জীবনের বিশেষ একটি মুহূর্ত।

স্থানীয়দের প্রত্যাশা—শিক্ষা, উন্নয়ন, সামাজিক মূল্যবোধ, অর্থনৈতিক সম্ভাবনা ও আধুনিকতার সমন্বয়ে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী ভবিষ্যতে হয়ে উঠবে সমৃদ্ধ কালুখালীর গর্বিত ইতিহাসের অন্যতম ভিত্তি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ