নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজকে যুক্তরাজ্য প্রবাসী শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অভিনন্দন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া।

সোমবার রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।শুভেচ্ছা বার্তায় শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের নিয়োগ জেলার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর দক্ষতা, সততা ও অভিজ্ঞতার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আমি আশাবাদী।তিনি আরও বলেন, সরকারের এই সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি নবনিযুক্ত প্রশাসকের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হবে।শেষে শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।

উল্লেখ্য, রোববার (১৫ মার্চ) দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার এ নিয়োগ প্রদান করেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ