,ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের গোলাগুলিতে ফুল মিয়া-(৬০) ও উম্মে হানি-(২২) নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ফুলমিয়া চরলাপাং গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে ও উম্মে হানি একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, চরলাপাং গ্রামের একটি সড়ক নির্মাণের সময় ওই গ্রামের বাসিন্দা অহিদ মিয়া বাঁধা দেয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সাথে তার বিরোধ চলে আসছিল। সম্প্রতি সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। সড়ক নির্মাণের পর গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় হাল চাষ দেয়ার জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এতে ট্রাক্টর ভাড়া ব্যবসায় একক আধিপত্য নষ্ট হবার শঙ্কায় অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া ক্ষুব্ধ হন। এর জের ধরে শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুর উপজেলার মির্জারচর গ্রাম থেকে লোকজন এনে চরলাপাং গ্রামে হামলা চালায়। এ সময় ফুল মিয়া ও উম্মে হানি নামের দুইজন গুলিবিদ্ধ হন। এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির খবর পেয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নবীনগরে দুইপক্ষের গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ
আহতদের উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
ঘুষ ও মামা-চাচামুক্ত চাকরির নিশ্চয়তায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: আসিফ
রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
ইউরোপে টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু ইইউ কমিশনের
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।