নবীনগরে পুলিশের অভিযানে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা পুলিশের একটি চৌকস টিমের অভিযানে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে নবীনগর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৮নং বিটঘর ইউনিয়নের ছিনামাছি (উত্তর পাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি বাড়িতে লুকানো অবস্থায় ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই মোটরসাইকেল চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে বিধি মোতাবেক জব্দ করা হয় এবং বর্তমানে নবীনগর থানা হেফাজতে রয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকদের নাম ও ঠিকানা সংগ্রহের প্রক্রিয়া চলছে। ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান পুলিশের প্রতি জনসাধারণের আস্থা বাড়াবে এবং চোরাই মোটরসাইকেল চক্রের বিরুদ্ধে শক্ত বার্তা দেবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ