— বিজ্ঞাপন —

নবীনগরে বল আনতে গিয়ে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

নবীনগরে বল আনতে গিয়ে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
নবীনগরে বল আনতে গিয়ে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশে পুকুরে পড়ে যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু মো. হুজাইফা ও মো. আকরামের বয়স মাত্র দুই বছর। তারা ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. আক্কাস মিয়ার যমজ ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলছিল দুই শিশু। একপর্যায়ে বলটি পাশের পুকুরে পড়ে যায়। বল আনতে গিয়ে তারা দুজনই পুকুরের পানিতে ডুবে যায়। পরে পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারী পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

— বিজ্ঞাপন —

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗