নরসিংদীর আদালত ভবনের ভিতরে দূর্বৃত্তদের হামলায় সিয়াম নামে এক যুবক গুরুতর আহত

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

অদ্য ২০ নভেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার দুপুরের দিকে কোর্ট ভবনের ভিতরে এ ঘটনা ঘটে।

কোর্ট ইন্সপেক্টর সাহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত সিয়াম (২৮) পলাশ থানা এলাকার ইমরান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোর্টের গারদখানা ও সিডি রুমের পাশে বারান্দায় পুলিশ ও বিচারপ্রার্থীরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।

এমন সময় কয়েকজন যুবক হঠাৎ করেই বারান্দায় দাঁড়ানো সিয়ামের ওপর অতর্কিত হামলা চালায়।

মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

হামলার পর হামলাকারীরা দৌড়ে আদালতের ৩ নম্বর গেইট দিয়ে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোর্ট ইন্সপেক্টর সাহিরুল ইসলাম বলেন,
“সিয়ামের সাথে পূর্ব শত্রুতার জের ধরে কোর্ট ভবনের ভিতর লাঠি দিয়ে হামলা চালানো হয়েছে। এতে তার মাথা ফেটে যায়।”

তিনি আরও বলেন,
“সিসিটিভি ফুটেজ ও আহত সিয়ামের বক্তব্যের ভিত্তিতে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”

ঘটনার সময় সিয়াম একটি মামলায় কোর্টে হাজিরা দিয়ে বের হয়েছিলেন বলেও জানান তিনি।

এ ঘটনার পর আদালত ভবনের ভেতরে উপস্থিত আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বিচারপ্রার্থীরা বলেন,
“আদালতের ভেতরে এবং পুলিশের উপস্থিতিতে এমন হামলা নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন সৃষ্টি করেছে। আমরা আতঙ্কে আছি।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ