নরসিংদীর মাধবদীতে ভোক্তা অধিকারের অভিযান তিন দোকানকে জরিমানা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী,নরসিংদীর মাধবদীতে অস্বাস্থ্যকর পরিবেশ ও অন্যান্য অনিয়মের অভিযোগে তিনটি মিষ্টির দোকানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অদ্য ২৩ জুন সোমবার, বিকাল ৪টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাধবদীর শহরের শিমুল সুইটমিটকে তিন হাজার টাকা এবং অপর দুটি প্রতিষ্ঠানকে দেড় হাজার টাকা করে মোট সাথে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যৎ কার্যক্রমের জন্য সতর্কও করে দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রহমান। তিনি জানান, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত চলবে।
এ সময় অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিসিআরবি), নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক, সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বনিক এবং সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান বিপ্লব।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ